হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

ছবি: আমার দেশ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়ার ১৫ ঘণ্টারও কম সময়ের মধ্যে নুরুল আলম (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের আমদানি ওয়ার্ডে থাকা অবস্থায় নুরুল আলম বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। পরে তাকে প্রথমে কারা হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ২০২৪ সালে সাতকানিয়া থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের একটি মামলায় মঙ্গলবার গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল নুরুল আলমকে গ্রেপ্তার করে। পরে তাকে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়। আদালতে হাজির করার পর বিকেলে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক ইকবাল হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে নুরুল আলমকে কারাগারে আনা হয়। তখন তিনি সুস্থ ছিলেন। শরীরে কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। বুধবার সকালে হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমএইচ

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

রাউজানে স্বেচ্ছাশ্রমে ৬০০ ফিট সড়ক সংস্কার গ্রামবাসীর

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে প্রতারণা, আটক নারী

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে আ.লীগের সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা

স্যাটেলাইট সিটি হবে বন্দরনগরী

টেকনাফের পাহাড়ে ঝুঁকিতে বসবাস, ধসের আশঙ্কায় মাইকিং

মহেশখালীতে প্যারাবন ধ্বংস করে গড়ে উঠছে চিংড়ি ঘের, লবণের মাঠ

নোয়াখালীতে পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে সীতাকুণ্ডে বিএনপির বিক্ষোভ