হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে দিনমজুরকে হত্যা

উপজেলা প্রতিনিধি, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোহাম্মদ রাসেল মিয়া (২৫) নামের এক দিনমজুরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকালে উপজেলার পদুয়া ইউনিয়নের তিন পথের মাথার মোবারক আলী টিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত রাসেল এক বছর আগে প্রবাস থেকে দেশে ফিরেছেন। বিকালে একদল সন্ত্রাসী তাকে গুলি করে এবং কুপিয়ে হত্যার পর লাশ একটি ধানক্ষেতে ফেলে চলে যায়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার শরীরে একাধিক শটগানের গুলি এবং ধারালো অস্ত্রের সাহায্যে কুপিয়ে জখম করার চিহ্ন রয়েছে। তবে ঘটনাস্থলের আশপাশে একাধিক দোকান থাকলেও এই ব্যাপারে কেউ মুখ খুলছে না। লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

নির্বাহী প্রকৌশলীর সামনেই সহকারী প্রকৌশলীকে পেটালেন সিবিএ নেতারা

ট্রেড কোর্সে প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে চট্রগ্রামের ডিসি

অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভাঙতে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে আদালতের নির্দেশ

জোরারগঞ্জে দুই ট্রান্সফরমার চোরকে পুলিশে দিল জনতা

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

ফ্যানের সঙ্গে ঝুলছে মায়ের লাশ,পাশে কাঁদছে ছয় মাসের শিশু

একে অপরের বিরুদ্ধে মামলা, কারাগারে স্বামী-স্ত্রী

সড়ক সংস্কারের নামে মরণফাঁদ, দুর্ভোগে হাজারো মানুষ

মিরসরাইয়ে নিখোঁজ তিন কিশোর উদ্ধার

জেলে বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় তলিয়ে গেল শিশু