চট্টগ্রামের রাউজানে চাঞ্চল্যকর যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি আইয়ুবকে রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার ভোরে র্যাব-৭-এর একটি দল বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজার হাজিপাড়ার শাহা আলমের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আইয়ুব চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকার আব্দুল মোনাফের ছেলে।
রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল ফারুক জানান, যুবদল নেতা মাসুদ হত্যার মামলার এজহারভুক্ত ৯ নং আসামি। তাকে র্যাব রাঙ্গামাটির বাঘাইছড়ি থেকে গ্রেপ্তার করেছে।
জেডএম