হোম > সারা দেশ > ঢাকা

কালকিনিতে কৃষকের দুই পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

চেয়ারম্যানের সঙ্গে দল না করার কারণে

উপজেলা প্রতিনিধি, কালকিনি-ডাসার (মাদারীপুর)

আহত জামাল আকন। ছবি: আমার দেশ

মাদারীপুরের কালকিনিতি চিকিৎসা শেষে রাতে বাড়ি ফেরার পথে জামাল আকন (৫৮) নামে এক কৃষকের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

এলাকায় স্থানীয় দলবলে নাম দিতে না চাওয়ায় এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগে সূত্রে জানা গেছে। আহত জামাল আকন উপজেলার সাহেবরামপুর এলাকার উত্তর আন্ডারচর গ্রামের আবদুল রশিদ আকনের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে এগারোটা দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, কৃষক জামাল আকন একই এলাকার অসুস্থ্য গ্রাম চৌকিদার শহিদুলকে নিয়ে চিকিৎসার জন্য বরিশালে গিয়েছিলেন মঙ্গলবার দুপুরে। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে চৌকিদার শহিদুলের সঙ্গে জামাল আকন বাড়ি ফেরেন।

পথিমধ্যে ওই এলাকার হাওলাদার বাড়ির সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা বেশ কয়েকজন দুর্বৃত্তরা মিলে জামাল আকনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম শেষে জামাল আকনের দুই পায়ের রগ কেটে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তার অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয় জানতে চাইলে আহত জামাল আকনের সঙ্গে থাকা গ্রাম চৌকিদার শহিদুল বলেন, আমি কিছু জানিনা আর কিছু বলতে পারব না। আহত জামাল আকনের মেয়ে লিমা অভিযোগ করে বলেন, আমার বাবার সঙ্গে যা ঘটেছে এসব ঘটনার নায়ক হচ্ছে চৌকিদার শহিদুল। কারণ আমার বাবার সঙ্গে রাতে চৌকিদার শহিদুল ছিল। আমার বাবা বাশগাড়ী সুমন চেয়ারম্যানের সঙ্গে দল না করার কারণে তার পা কেটে দিয়েছে চেয়ারম্যানের লোকজন।

এ বিষয় জানতে চাইলে বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যানকে ফোনে পাওয়া যায়নি। এ ব্যাপারে কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, রগকাটার ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

এমএইচ

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর