হোম > সারা দেশ > ঢাকা

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

উপজেলা প্রতিনিধি, লৌহজং (মুন্সিগঞ্জ)

অল্প সময়ের মধ্যেই মুন্সিগঞ্জ জেলার পাঠকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত বিশেষ ম্যাগাজিন ‘বর্ষবার্তা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম।

তিনি বলেন, গণমাধ্যমের নীতি অনুসরণ করে মুন্সিগঞ্জের বার্তা একদিন আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি আশা করি।

শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার এক বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিন ‘বর্ষবার্তা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, অল্প সময়ের মধ্যে মুন্সিগঞ্জের বার্তা পত্রিকাটি মুন্সিগঞ্জ জেলার মধ্যে পাঠক পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেছে। গত ১৯ অক্টোবর পত্রিকাটির এক বছর পূর্ণ হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বর্ষবার্তা’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে। আমি মনে করি, খুবই অল্প সময়ের মধ্যে পত্রিকাটি মুন্সিগঞ্জে পাঠক পরিচিতি পেয়েছে। আশা করি, গণমাধ্যমের নীতি অনুসরণ করে পত্রিকাটি একদিন আরও সামনের দিকে এগিয়ে যাবে।

মোড়ক উন্মোচনের পর তিনি ম্যাগাজিনটির বিভিন্ন পাতা উল্টিয়ে দেখেন। এ সময় মুন্সিগঞ্জ-বিক্রমপুরের ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সমকালীন বিষয় নিয়ে সাজানো সংকলনটির প্রশংসা করেন এবং পত্রিকাটির সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, “একটি স্থানীয় পত্রিকা এক বছর পূর্ণ করে এমন একটি সংকলন প্রকাশ করছে, এটি সত্যিই আনন্দের খবর। স্থানীয় সাংবাদিকতা কেবল খবর পরিবেশনেই সীমাবদ্ধ নয়, একটি অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণেও এর বড় ভূমিকা রয়েছে। ‘বর্ষবার্তা’য় সেই চেষ্টার ছাপ দেখতে পাচ্ছি।”

তিনি বলেন, “নতুন পত্রিকার পথচলা সহজ নয়। সততা, পেশাদারত্ব ও পাঠকের আস্থা ধরে রাখতে পারলে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা অনেক দূর এগিয়ে যাবে। আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

অনুষ্ঠানে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবাল মোহাম্মদ শহিদুল ইসলামকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতেও তাঁর পরামর্শ ও সঠিক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুন্সিগঞ্জের বার্তার বার্তা সম্পাদক আবু নাসের খান লিমন, মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ ছিবগাতুল্লাহ ও সিরাজদিখান প্রতিনিধি সিজান খান। এ ছাড়া পত্রিকাটির অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

পদ্মা সেতুতে অবরোধ-ভাঙচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

সখীপুরে মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম

ছাই ছেঁকে স্বর্ণ বের করেন সিংগাইরের কারিগররা

পদ্মার এক কাতলের দাম ৫৭ হাজার টাকা, ওজন ২৩ কেজি