হোম > সারা দেশ > ঢাকা

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

ছবি: আমার দেশ

কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মাদক ও জুয়ার বিস্তার রোধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার দুপুরে পৌরসভার কদমতলা এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের পাশে স্থানীয় মাদক নির্মূল কমিটি ও এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন মাদক নির্মূল কমিটির সভাপতি মাসুদুজ্জামান বাবু, উপদেষ্টা আবুল কাশেম ও এস এম সাত্তার এবং সদস্য আরমান, সুমন, স্বপন, আলম, আব্দুর রহিম ও মো. সজীবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও জুয়ার বিস্তারের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। সরকার ও জনপ্রতিনিধি পরিবর্তন হলেও অপরাধীদের দৌরাত্ম্য কমেনি বলেও দাবি করেন তারা।
বক্তারা জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীর উদ্যোগে একটি মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা নিয়মিত অভিযান চালিয়ে মাদকসেবী ও কারবারিদের আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করছেন বলেও দাবি করেন তারা।

বক্তারা আরো বলেন, মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের কোনো রাজনৈতিক পরিচয় নেই; তারা সমাজের অপরাধী। তবে একটি প্রভাবশালী মহল তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর ও কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

এমএইচ

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল

নদীতে পিলারের পাশেই ভাঙন, নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা

নদীভাঙন রোধে মানুষের পাশে থাকাই আমার কর্তব্য: এমপি খোকন তালুকদার

চরাঞ্চলের শিক্ষার্থীদের নৌকায় পারাপারে বাড়ছে ঝুঁকি

মালচিং পদ্ধতিতে বদলে যাচ্ছে শিবচরের কৃষি

সব উপজেলা হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেলেন স্বজনরা, পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী

বিএনপি এমপির হস্তক্ষেপে হাটুভাঙ্গা সেতুর টোল আদায় বন্ধ