হোম > সারা দেশ > ঢাকা

জুলাই সনদ স্বাক্ষরে নির্বাচনি অনিশ্চয়তা কেটে গেছে: আযম খান

উপজেলা প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, শুক্রবার জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে নির্বাচনি অনিশ্চয়তা কেটে গেছে। এনসিপিসহ ৪টি দল জুলাই সনদে স্বাক্ষর করেনি, তাদের দিয়ে স্বাক্ষর করানোর ব্যবস্থা করবেন বর্তমান সরকার।

তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষকে নাফরমানদের সম্পর্কে বিস্তারিত বলবেন, তারা যেন জনগণকে বিভ্রান্ত করতে না পারে।

শনিবার সখিপুর উপজেলা রোডে দলীয় কার্যালয় উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেতসহ পৌর বিএনপি, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আযম খান আরও বলেন, বিগত ১৭ বছর আপনারা অনেক অন্যায়, অত্যাচার, হামলা-মামলার শিকার হয়েছেন। পাঁচই আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশকে শাসন-শোষণের দিন শেষ। শাসন-শোষণ নয়, জনগণের সেবা করতে হবে।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর