হোম > সারা দেশ > ঢাকা

‘ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি, সম্পর্ক হবে সমান স্বার্থে’

জেলা প্রতিনিধি, নরসিংদী

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই সম্মান ও সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এ সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই। তবে সেটা দুই পক্ষেরই স্বার্থের ভিত্তিতে।

শনিবার দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার কর্মকর্তা ও সুধীজনদের নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ ও সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর। এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। আমাদের প্রথম কাজ হচ্ছে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা। রাজনীতিবিদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাব। তারা দেশ চালাবে। তবে আপনাদেরও দ্বায়িত্ব নিতে হবে পুনরায় যেন ছাত্র-ছাত্রীদের রাস্তায় নেমে আসতে না হয়। ছেলে মেয়েদের প্রাণ যেন আর না ঝরে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল করিমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব জাহিদ হোসেন, বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক এয়ার কমোডর খালিদ হোসেন, সহকারী পুলিশ সুপার আফসান আল আলম, সহকারী কমিশনার নাজমুল হোসেন প্রমুখ।

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন