হোম > সারা দেশ > ঢাকা

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে লাখো পুণ্যার্থীর ঢল

উপজেলা প্রতিনিধি, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

পাকুন্দিয়ায় হিন্দুধর্মের স্নানরত পুণ্যার্থীরা- ছবি: আমার দেশ।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলা বাজার সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমী তিথিতে পুণ্যস্নানে লক্ষাধিক হিন্দু ধর্মাবলম্বীর সমাগম ঘটেছে। বৃহস্পতিবার ভোর থেকে পাকুন্দিয়ার আশপাশসহ দূর-দূরান্তের হিন্দু ধর্মের পূণ্যার্থীরা এখানে আসতে শুরু করেন।

পাপমুক্তির বাসনায় ফুল, ডাব, ধান ও দুর্বা দিয়ে পুণ্যার্থীরা স্নান উৎসব সম্পন্ন করেন। উৎসব উপলক্ষে নদের পাড়ে লোকজ মেলা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন।

পূণ্যার্থীরা জানান, প্রতি বছরই এখানে স্নান করতে আসি। অনেক মানুষের সমাগম ঘটে। নিরাপত্তা ব্যবস্থাও অনেক ভালো। তাই প্রতি বছরই পূণ্যার্থীদের ভিড় বাড়ছে।

মনোহরদী থেকে আসা গৌতম দাস নামের এক পূণ্যার্থী বলেন, পরিবার নিয়ে এখানে পূণ্যের আশায় স্নান করতে এসেছি। সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক।

পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান বলেন, সনাতন ধর্মালম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে মনখোলা বাজার সংলগ্ন ব্রহ্মপুত্র নদের পাড়ে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আশা করি কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা হবে না।

পাকুন্দিয়ার ইউএনও রূপম দাস বলেন, সুষ্ঠুভাবে অষ্টমী স্নান সম্পন্ন করার লক্ষে সকল ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু