হোম > সারা দেশ > ঢাকা

কিশোরগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৩০

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ইটনায় দুপক্ষের সংঘর্ষে একজন মারা গেছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রুমান মিয়া (২১) মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর ইকবাল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে গজারিয়া গ্রামের জসিম মেম্বার ও করিম মিয়ার লোকদের মধ্যে রোববার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ চলে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে জসিম মেম্বার গোষ্ঠীর রুমান মিয়া গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।

মৃগা ইউপি চেয়ারম্যান মো. দারুল ইসলাম জানান, দুপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩০ জনের মতো আহত হয়েছেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলেও জানান তিনি।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল