হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি উদ্বোধন

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী জেলার ৬ উপজেলার ৭১ ইউনিয়নে ২৮৫টি খাল নতুন ও পুনঃখনন করা হবে। এরই অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মহিষাখালী খাল খনন উদ্বোধন করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান এবং স্থানীয় সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ জেলার পাঁচজন সংসদ সদস্যকে নিয়ে খাল খনন উদ্বোধন করেন।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন, কৃষিপ্রধান বাংলাদেশের কৃষি খাত এগিয়ে নিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই কোদাল হাতে তুলে নিয়েছিলেন এবং খাল খনন কর্মসূচি চালু করেন। তেমনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও কথায় নয়, কাজে বিশ্বাসী। বর্তমান পৃথিবীতে পানির প্রবাহ ঠিক রাখতে না পারলে মানব সভ্যতা বিপদের সম্মূখীন হবে। সেই কথা বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নে এক মাসের মাথায় খাল খনন কার্যক্রম হাতে নিয়েছেন। সেই সঙ্গে বিশ্ব স্বীকৃত আন্তঃনদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হই, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সীমান্তের ওপর বাঁধ দিয়ে জলপ্রবাহ বন্ধ করে রাখা হলে লবণাক্ততার জন্য বাংলাদেশের ভূমির উর্বরতা নষ্ট হবে। সেজন্য জলের প্রবাহ স্বাভাবিক রাখা অতিব গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, কৃষকের জমিতে সেচসহ অধিক উৎপাদন বৃদ্ধি করতে কৃষকের কল্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধারায় বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাল খনন শুরু হয়েছে। এই খাল খনন কোন লোক দেখানো নয়, এটি জনগণের প্রকৃত কাজে লাগবে। আগামী বর্ষার আগেই কৃষকরা এই খালের শতভাগ সুফল পাবে।

দেশব্যাপী খাল খনন ও পুনর্খননের অংশ হিসেবে উদ্বোধনী দিনে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের মহিষাখালী খালটি খনন কার্যক্রমের সূচনা করা হয়।

বিএনপিকে নিয়ে বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বললেন এমপি হানজালা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীর চাপ বাড়লেও নেই ভোগান্তি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীর অপেক্ষায় সারি সারি গাড়ি

শহীদ জিয়াই খাল খনন কর্মসূচি চালু করেন : মঈন খান

নরসিংদীতে হত্যা মামলার আসামিদের বাড়িঘরে আগুন

নরসিংদীতে কিশোর হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

মির্জাপুরে যুবদল নেতা ইউসুফ নিখোঁজ

সাংবাদিককে কোপানোর অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নিখোঁজের ৩ মাস পর যুবকের গলিত মরদেহ উদ্ধার

আইসিটি সেক্টরে দশ লক্ষ মানুষের কর্মসংস্থান করা হবে