হোম > সারা দেশ > ঢাকা

৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাও বাড়তে থাকে। একপর্যায়ে রাত সাড়ে ৩টায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন 'দৈনিক আমার দেশ'-কে জানান, ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। নৌ-দুর্ঘটনা এড়াতে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

কুয়াশা কমে যাওয়ায় সকাল সাড়ে ৭টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে অপেক্ষায় থাকা যানবাহন সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। এ রুটে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে বলে জানান তিনি।

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল

ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে ডাকাতের কবলে প্রকৌশলী