হোম > সারা দেশ > ঢাকা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ৯ বছরের শিশুর

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের ধাক্কায় প্রাণ গিয়েছে ৯ বছরের এক শিশুর। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ড নিউ ফিলিং স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ ইবনে জামান মানিকগঞ্জ সদর উপজেলার জুকুরিয়া গ্রামের জামান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা জাহিদ ছিটকে সড়কের ওপর পড়লে মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে উঠে যায়। ঘটনাস্থলেই জাহিদের মৃত্যু হয়।

এ বিষয়ে সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশেদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামান, খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শিশুশ্রম বিষয়ে অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

সিংগাইরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, মামলা নিতে পুলিশের ঘুষ দাবি

ধামরাইয়ে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু

শ্রীপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সখিপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

চুরির অভিযোগে যুবলীগ নেতা আটক, আদালতে প্রেরণ

পলাশে ১২০০ ফুট পতাকা নিয়ে ব্রাজিল সমর্থকদের র‍্যালি

স্ত্রী পালাল বন্ধুর সঙ্গে, প্রতিশোধ নিতে সেই বন্ধুর বউকেই বিয়ে

৩০ বছর পর সরাসরি ভোটে টাঙ্গাইল চেম্বার অব কমার্সের কমিটি