হোম > সারা দেশ > ঢাকা

আশুলিয়ায় নিখোঁজ দুই মাদরাসা ছাত্রের লাশ পাওয়া গেল পুকুরে

স্টাফ রিপোর্টার

আশুলিয়ায় দুই মাদরাসা ছাত্র নিখোঁজের একদিন পর পুকুর থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার পলাশবাড়ি এলাকার কামাল গার্মেন্টসের পাশের পুকুর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলো পাবনা জেলার সাথিয়া থানার রতন মোল্লার ছেলে লিমন মোল্লা (১১) ও জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জিয়াউল সরদারের ছেলে মানিক সরদার (৯)। তারা দুজনেই স্থানীয় মাদরাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশুরা মঙ্গলবার নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি তাদের পরিবার। পরে বুধবার সকালে ওই এলাকার পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় ।

আশুলিয়া থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায় ।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল্লা আকন্দ জানান, প্রাথমিকভাবে নিহতদের লাশে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক