হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচন নিরপেক্ষ করতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

গতকাল শুক্রবার বিকালে ঢাকার আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা (বৌদ্ধবিহার) কেন্দ্রে কঠিন চীবর দান উৎসবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, আগের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। উপদেষ্টাদের সেফ এক্সিট প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই অনেক কথা বলতে পারেন, প্রশ্ন তো আর থামানো যায় না।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়কের সভাপতি রতনশ্রী মহাথেরের সাভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- এইএসের এমডি শুভাশীষ চাকমা, আশুলিয়ার আলিফ গামের্ন্টসের চেয়ারম্যান আকতার হোসেন রানা, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. তানভীর ইকবাল, সাবেক অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়া ও ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাককোড প্রমুখ।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে