হোম > সারা দেশ > ঢাকা

ভৈরবে আম পাড়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

উপজেলা প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের ভৈরবে গাছ থেকে আম পাড়া নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন। এদের মধ্যে মিজান মিয়া ও চান মিয়া নামে দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার বধূনগর গ্রামে দুই বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, গাছ থেকে আম পাড়া নিয়ে দুই বাড়ির শিশুদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে এতে পরিবারের লোকজন যোগ দেয়। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। 

এ ব্যপারে ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমই

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের