হোম > সারা দেশ > ঢাকা

আ.লীগের কেন্দ্রীয় নেতা বাসারের মনোনয়ন বৈধ ঘোষণা

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) মনোনয়নপত্র যাচাই-বাছাই কালে মনোনয়নপত্র জমাদানকারী ১৫ জন প্রার্থীর মধ্যে ৮ জনের প্রার্থিতা বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

এনসিপির ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান (অপু ঠাকুর) বাদ পড়লেও বাদ পড়েনি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও জুলাই বিপ্লবে ছাত্র জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আবুল বাসার খান।

রোববার বিকেলে জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ যাচাই-বাছাই কার্যক্রমের দ্বিতীয় দফা শুনানি শেষে ১৫ জনের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবুল বাসার খানসহ ৭ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। এবং বাকি ৮ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

আবুল বাসার খান আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য এবং ফ্যাসিবাদী দলটির ফরিদপুরের মধুখালী উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের বর্তমান কমিটির ৫ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হওয়া প্রার্থীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. ইলিয়াস হোসেন মোল্লা, বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) শাহ্ মো. আবু জাফর, স্বতন্ত্র মো. আবুল বাসার খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি শরাফত হুসাইন, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান ও বাংলাদেশ কংগ্রেসের মুহাম্মদ খালিদ বিন নাছির।

এ আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, স্বতন্ত্র মো. হাসিবুর রহমান অপু ঠাকুর, স্বতন্ত্র লায়লা আরজুমান বানু, স্বতন্ত্র ড: গোলাম কবির মিয়া, স্বতন্ত্র মো. আরিফুর রহমান দোলন, স্বতন্ত্র মো: সামসুদ্দিন মিয়া ঝুনু , স্বতন্ত্র মো. শাহাবুদ্দিন আহমেদ, স্বতন্ত্র হাসিবুর রহমান ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মৃণ্ময় কান্তি দাস।

এর আগে এই আসন থেকে বিএনপি ও জামায়াতের প্রার্থীসহ ১৫ জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাইয়ে ৭ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছিল এবং বাকি ৮ জনের প্রার্থিতা স্থগিত ঘোষণা করা হয়েছিল।

তাদের সংসদীয় আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের সত্যতা না পাওয়ায় মনোনয়ন বাতিল ঘোষণা করা হয় বলে জানানো হয়েছিল।

এ ছাড়া মনোনয়ন স্থগিতের মধ্যে হলফনামায় থাকা সম্পদ বিবরণীর সাথে আয়করের সম্পদ বিবরণীর অসংগতি, হলফনামায় তথ্য গোপন, মামলা গোপন এর বিষয় উল্লেখ করা হয়েছিল।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু