হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় সুমন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ছবি: আমার দেশ

তুচ্ছ ঘটনার সূত্র ধরে বিবদমান দুটি গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার সুমন শেখ হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে উপজেলা সদরের কাপুড়িয়া সদরদীর ২২টি গ্রাম।

বিচারের দাবিতে রাজপথ দখল করে সড়ক অবরোধ কর্মসূচির পাশাপাশি গ্রামবাসীর বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভার ধারাবাহিকতায় বুধবার রাতে সাবেক মহিলা কমিশনার পারুলী আক্তারের নেতৃতে ভাঙ্গা থানার সামনে বিক্ষোভ মিছিলে অংশ নেন কাপুড়িয়া সদরদী গ্রামের শত শত নারী।

থানার গেটের মুখে সুমনের হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে তারা বিক্ষোভ মিছিল করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে স্থানীয় থানার পুলিশ সদস্যরা নারী বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা চালিয়ে ফলপ্রসূ কিছু না পাওয়ায় নীরব থাকেন। অপ্রীতিকর কোনো ঘটনার আশঙ্কায় থানার প্রথম ফটক বন্ধ করে দেওয়া হয়।

পরে স্থানীয় বিএনপি নেতাদের সমন্বয়ে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলকে ভিডিও কল দেন বিএনপির নেতাকর্মীরা। উপস্থিত মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য।

সুমন শেখ হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি আনা হবে বলে তাদের আশ্বস্ত করেন এবং তাদেরকে ধৈর্য ধারণের আহবান জানিয়ে বলেন, ভাঙ্গার মাটিতে কোন খুনি সন্ত্রাসীদের জায়গা হবে না। সুমন হত্যার বিচারের দাবিতে যারা রাজপথে মিছিলে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করলে ঘরে ফিরে যান মহিলা বিক্ষোভকারীরা।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বুধবার দুপুরে পৌর সদরের কাপুড়িয়া সদরদী গ্রামের বাড়িতে সুমন শেখের মৃতদেহ পৌঁছানোর পরে এশার নামাজ শেষে ঈদগাঁ মাদরাসা মসজিদে তার নামাজে জানাজা পরে মাদরাসার গোরস্থানে তার দাফন করা হয়।

এদিন সকালে সুমন শেখ হত্যার বিচারের দাবিতে ভাঙ্গা ফরিদপুর, বরিশাল ও মাওয়া খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল এবং স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রতিবাদ সভা করেন উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে কাপুড়িয়া সদরদীর জনগণ।

সোমবার রাতে ভাঙ্গা কুমার নদের তীরবর্তী পূর্ব হাসামদিয়া ও কাপুড়িয়া সদরদী গ্রামবাসীর মধ্যে রাতের আধারে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সুমন শেখ। তিনি কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে। থানায় মামলা প্রক্রিয়াধীন অবস্থায় পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত ১৯ জনকে আটক করেছে বলে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান।

ফতুল্লায় বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার

বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু

রায়পুরায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাইয়ের অভিযোগ

কোটালীপাড়ায় মডেল মসজিদ উদ্বোধনের আগেই ফাটল

ঢাকা-ভাঙ্গা রেলপথে ঝুঁকিতে ট্রেন চলাচল, বড় দুর্ঘটনার শঙ্কা

চার বছরেও শেষ হয়নি বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের কাজ

কালুখালীতে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

পূর্বাচল উপশহর ডিএমপির আওতাভুক্ত হবে: আইজিপি

চাঁদাবাজির অভিযোগে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

ফতুল্লায় আগুনে পুড়ল ৪০ লাখ টাকার ঝুট