হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে ব্যবসায়ী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর পলাশে মনি চক্রবর্তী (৪২) ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) নিহতের বাবা মদন চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাত নামা আসামিদের নামে হত্যা মামলাটি দায়ের করেন। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করেছে পুলিশ।

এ দিকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে চরসিন্দুর বাজারে মানববন্ধন করেছে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী। এছাড়া বুধবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনেও হত্যার বিচার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত মনি চক্রবর্তীর স্বজন, ব্যবসায়ী, এলাকাবাসীসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ে মনি চক্রবর্তী হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারসহ তাদের বিচারের দাবি জানান। আর সকল ব্যবসায়ীসহ সাধারণ মানুষের নিরাপত্তার দাবি জানানো হয়। এছাড়া দ্রুতসময়ে হত্যাকারীদের গ্রেপ্তার না করলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দীপক কুমার বর্মণ প্রিন্স, দীপঙ্কর সাহা রানা, নরসিংদী শহর যুবদলের আহবায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমন, অ্যাডভোকেট তুষার মিত্র, মিঠু বর্মন, সঞ্জয় সাহা, রাখাল চন্দ্র বিশ্বাস, বাবুল বিশ্বাস প্রমুখ।

এরআগে সোমবার (৫ জানুয়ারি) রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির পাশে দুর্বৃত্তের গুলিতে খুন হয় মনি চক্রবর্তী।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, এ হত্যার ঘটনায় নিহতের বাবা মদন চক্রবর্তী অজ্ঞাত নামা আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেছেন। মনি চক্রবর্তীকে গুলি করে হত্যা করা হয়েছে। এঘটনায় ২জনকে সন্দেহ ভাজন হিসেবে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় পরে প্রকাশ করা হবে । হত্যাকান্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

সীমিত আয়ের মানুষের জন্য স্বল্পমূল্যে ইফতার বাজার

বিএনপির ভোট চাইতে গিয়ে ভাঙল সংসার, দুই কন্যাকে নিয়ে অসহায় লাইজী

বেড়িবাঁধের গাছ কেটে নেয়া সেই বিএনপি নেতার পদ স্থগিত

মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই স্কুল ছাত্র নিহত

ধামরাইয়ে ইটবোঝাই ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

গাড়ি প্রবেশে বাধা হওয়ায় বেরিবাঁধের গাছ কেটে দিলেন বিএনপি নেতা

সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদে সরব কোটালীপাড়া সাংবাদিক ফোরাম

মাদারীপুরে আবারও দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণ

ঈশ্বরদীতে বেলারুশ নাগরিককে প্রাইভেটকারে চাপা দেওয়ার চেষ্টা, চালক আটক

নারায়ণগঞ্জ কারাগার থেকে বের হওয়ার এক ঘণ্টা পরেই যুবক খুন