হোম > সারা দেশ > ঢাকা

রাজৈরে চোরাই গাড়ি উদ্ধার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকা থেকে চুরি হওয়া গাড়ি পাচ্চর ব্রিজ সংলগ্ন একটি গ্যারেজ থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, শিবচর উপজেলার ফারুক মোল্লা,এবং নড়াইল জেলার কালিয়া উপজেলার অন্তর বিশ্বাস। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে রাজৈর থানা এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রাজৈর-শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সালাউদ্দিন জানান, চুরি হওয়া পিকআপসহ আরো দুটি চোরাই গাড়ি উদ্ধার করা হয় এবং গ্যারেজ মালিক ফারুক মোল্লাকে আটক করা হয়।

এএসপি সালাউদ্দিন কাদের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে একটি সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের তথ্য পাওয়া গেছে। আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে ।

এমই

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল