হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সুতার গোডাউনের আগুন

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর শীলমান্দীতে এনআর স্পিনিং মিল নামে একটি সুতার গোডাউনে ভয়াবহ আগুন ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এরআগে শনিবার দিবাগত রাত প্রায় ১০টার দিকে আগুন লাগে। পরে রোববার ভোর পাঁচটার দিকে নরসিংদী, মাধবদী ও পলাশের ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানা সূত্র জানায়, শনিবার রাত প্রায় ১০টার দিকে কারখানার একটি গোডাউনে আগুন লাগে। এ অবস্থায় কারখানার নিজস্ব ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে প্রথমে নরসিংদী, মাধবদী ও পলাশের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে ভোর পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা বারোটা পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে যাচ্ছে।

কারখানার পক্ষ থেকে স্টোর ম্যানেজার মিজানুর রহমান জানান, কারখানার তিনটি গোডাউনে ২ হাজার ৫শ মেট্রিক টন তুলা এবং এক হাজার মেট্রিক টন সুতা রয়েছে। তবে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো পরিমাপ করা যাচ্ছে না।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজুমুদ্দিন জানান, রাত দশটার দিকে খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ শুরু করি ভোর পাঁচটার দিকে জলন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এখন পাঁচটি ইউনিট তুলার গোডাউনের ভেতরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে কাজ করে যাচ্ছে। কারখানায় থাকা তিনটি গোডাউনে সুতা এবং তুলায় আগুন লাগার কারণে বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ে।

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার