হোম > সারা দেশ > ঢাকা

কটিয়াদীতে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে মানুষের ঢল

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জের কটিয়াদী সফর ঘিরে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জাতীয় মৎস্য দিবস উপলক্ষে রোববার কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সকাল থেকেই অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষও অনুষ্ঠানে যোগ দিতে জড়ো হন।

সফরসূচি অনুযায়ী, রোববার বেলা সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে দুপুর ১টার দিকে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য দিবসের উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই কটিয়াদীর বিভিন্ন সড়ক ও মহাসড়কে মানুষের উপস্থিতি বাড়তে দেখা যায়। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কটিয়াদীবাসীর মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান কটিয়াদীতে অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের পাশাপাশি এলাকার উন্নয়ন ও বিভিন্ন দাবি-দাওয়া পূরণের প্রত্যাশাও তৈরি হয়েছে।

জেডএম

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর