হোম > সারা দেশ > ঢাকা

দুই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

বৈরী আবহাওয়ার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার সকাল ৭টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে দুর্ঘটনা এড়াতে রোববার ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আবহাওয়া কিছুটা অনুকূলে আসায় সকাল থেকেই সতর্কতার সঙ্গে ফেরি চলাচল শুরু করা হয়। তবে ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ তুলনামূলক কম দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন আমার দেশকে জানান, বর্তমানে এ নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১২টি ফেরি চলাচল করছে। ফেরিগুলো ঘাটে কিছু সময় অপেক্ষা করে সীমিতসংখ্যক যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিরাপত্তা নিশ্চিত করেই ফেরি চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে।

জেডএম

দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের মাঝে ব্যাগ বিতরণ

ভাঙ্গায় বাসচাপায় ৭ জন নিহত

নিজের তৈরি প্লেনে আকাশে উড়লেন মারুফ, স্বপ্ন ছোঁয়ার পথে তরুণ উদ্ভাবক

জাতিকে রাজপথে ঠেলে দেবেন না: মিয়া গোলাম পরওয়ার

খাল খনন শেষে অতিরিক্ত টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও

কুরিয়ার অফিসে অভিযান, ৭১ হাজার পিস নকল সিগারেট জব্দ

আমার দেশ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন

ডাকাতির ১১ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার, গ্রেপ্তার ২

মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামি ফের গ্রেপ্তার

অর্থসংকটে পড়ালেখা বন্ধ জুলাই শহীদ জালালের ছেলের