হোম > সারা দেশ > ঢাকা

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে বজ্রপাতে সৈয়দ সিকাদার (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে। 

শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার বাটিকামারী ইউনিয়নের রুইতার বিলে এ ঘটনা ঘটে।

নিহত সৈয়দ সিকদার উপজেলার বাটিকামারী ইউনিয়নের কহলদিয়া গ্রামের মৃত মোরশেদ সিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এর কিছুক্ষণ পর এলাকায় তীব্র বজ্রপাত হলে নিজ জমিতে পাট নিড়ানোর সময় বজ্রাঘাতে নিহত হয়ে ঘটনাস্থলে পড়ে ছিলো। পরে তার খোজ না পাওয়ায় খোঁজা খুঁজির পর সন্ধ্যায় লাশ ওই গ্রামের রুইতার বিলে পাওয়া যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাংগা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার জানায় অনেক আগে তার মৃত্যু হয়েছে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই বজ্রপাতে তার মৃত্যু হয়েছে এবং শরীরের এক অংশ পুড়ে গেছে।

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি

মুকসুদপুরে ৩৬০ ফুট পতাকায় ব্রাজিল ভক্তদের চমক