হোম > সারা দেশ > ঢাকা

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার। ছবি: আমার দেশ

ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকার জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার বেলা ১১টা ১২ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি মুক্তি পান। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. আবুল হোসেন।

জানা যায়, গত ৬ এপ্রিল বাউল আবুল সরকারকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পরে সোমবার তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তিনি বেলা ১১টা ১২ মিনিটে কারাগার থেকে বের হন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার আবুল হোসেন বলেন, ‘সকালে আমাদের কাছে জামিনের কাগজপত্র আসে। যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় খালা পাগলীর মেলায় পালাগানের আসরে বাউলশিল্পী আবুল সরকার ধর্ম অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তার ওই মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।’

এরপর ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন সকালে তাকে মানিকগঞ্জ জেলা ডিবি কার্যালয়ে আনা হয়।

পরে ওই দিন দুপুরে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ নামে এক ব্যক্তি বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক

টানা ৪১ দিন জামাতে নামাজ আদায়, সাইকেল উপহার পেল ৯ কিশোর

দৌলতদিয়া ফেরিঘাটে আবারো নদীতে বাস, তদন্ত কমিটি