হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, টঙ্গী (গাজীপুর)

গাজীপুরের টঙ্গীতে গ্যাস লিকেজ বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হওয়ার ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত ব্যক্তিরা হলেন মুদাফা মাস্টারপাড়া এলাকার ফকরুল হাসানের বাড়ির ভাড়াটিয়া লালচান মিয়া (৬০) ও তার স্ত্রী নাছিমা বেগম (৫০)। এ ঘটনায় তাদের মেয়ে তানিশাও (১৬) দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, ভোরে রান্নার প্রস্তুতির সময় জমে থাকা গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হন। তাদের মধ্যে লালচান মিয়া ও তার স্ত্রী নাছিমা বেগম চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে ঢামেকে মারা যান।

গত বুধবার ভোরে রান্নার জন্য নাছিমা বেগম গ্যাসের চুলা জ্বালালে হঠাৎ জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে এবং পুরো রান্নাঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় নাছিমা বেগম, তার স্বামী লালচান মিয়া এবং মেয়ে তানিশা গুরুতর দগ্ধ ও আহত হন। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠান।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর