হোম > সারা দেশ > ঢাকা

নিকলীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, নিকলী (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭৮২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২২ হাজার ৫০ টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে নিকলী থানাধীন গুরুই ইউনিয়নের নতুন বাজারসংলগ্ন নোয়াগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে বিশেষ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নিকলী থানার এসআই শরিফুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

এ সময় ৭৮২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ২২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয় এবং এক নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রওশন আরা বেগম (৫০) নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত মহব্বত আলীর স্ত্রী।

এ বিষয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার রওশন আরা বেগম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরো জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক