হোম > সারা দেশ > ঢাকা

শরীয়তপুরে খোকন দাস হত্যায় প্রধান অভিযুক্তরা গ্রেপ্তার

গ্রেপ্তাররা বখাটে, মাদক সেবনকারী

প্রতিনিধি, ডামুড্যা ও শরীয়তপুর

শরীয়তপুরের ফার্মেসি মালিক ও বিকাশের এজেন্ট খোকন দাস (৫০) হত্যার ঘটনায় প্রধান তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টায় র‌্যাব-৮ এবং ইন্ট উইং, ঢাকা-এর দেওয়া তথ্য অনুযায়ী র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার এএসপি শাহজাহানের নেতৃত্বে এজাহারনামীয় আসামি সোহাগ, রাব্বি ও পলাশকে কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।

শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান জানিয়েছেন, মৃত্যুর আগে ভিকটিম খোকন দাস উল্লিখিত আসামিদের নাম বলে গেছেন। ভিকটিম খোকন দাস একজন ওষুধ ও বিকাশ এজেন্ট।

তিনি গেল ৩১ ডিসেম্বর আনুমানিক রাত সাড়ে ৯টায় কেহরভাঙ্গা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির নিকটবর্তী তিলই এলাকায় পৌঁছামাত্র ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে খোকন দাসকে কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা নগদ টাকা-পয়সা ছিনিয়ে নেয়।

হামলাকারীদের মধ্যে কয়েকজনকে চিনে ফেলায় দুর্বৃত্তরা ভুক্তভোগীর শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা চালায়। ভুক্তভোগীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

পরবর্তী সময়ে স্থানীয়রা ভুক্তভোগীকে গুরুতর আহত ও দগ্ধ অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রওনক জাহান জানান, গ্রেপ্তাররা স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত। তারা নানা ধরনের মাদক সেবন করে বলেও জানা গেছে।

পদ্মায় জাটকা সংরক্ষণে অভিযান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

সিংগাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ডামুড্যায় ভাঙা সড়ক মেরামত করল জামায়াত নেতা

শিবপুরের লটকন যাচ্ছে বিদেশে, স্বাবলম্বী চাষিরা

শরীয়তপুরে আ.লীগের ঝটিকা মিছিলের পর এবার পোস্টারিং

ভরা মৌসুমে কাঁঠালের জমজমাট বেচাকেনা

নিকলী হাওরে বজ্রপাতে নৌকার মাঝি নিহত

মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা কারাগারের কার্যক্রম শুরু

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে পুলিশ হেফাজতে বিএনপি এমপির ছেলে