হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে ফুটবল খেলার দ্বন্দ্বের জেরে মাদকাসক্ত এক সন্ত্রাসীর ছুরিকাঘাতে জয় নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ১০টায় শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ ফালু মার্কেট সংলগ্ন সামু সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ফুটবল খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বে জড়ান স্থানীয় সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হক ও স্কুলছাত্র জয়। একপর্যায়ে বাড়ি থেকে ছুরি এনে জয়কে আঘাত করে মোজাম্মেল হক। পরে রাতে হাসপাতালে জয়ের মৃত্যু হয়।

নিহত মো. জয় (১৫) ওই গ্রামের মোহাম্মদ বোরহান উদ্দিনের ছেলে। সে শ্রীপুর উপজেলার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুলের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় পুলিশ রাতেই মোজাম্মেলের বাবা সিদ্দিকুর রহমানকে আটক করেছে।

অপর দিকে জয়ের মৃত্যুর খবরে উত্তেজিত এলাকাবাসী মধ্যরাতে মোজাম্মেল হকের বাড়িতে আগুন দেয়। এতে ৩টি টিনশেড ঘর পুড়ে যায়।

নিহতের বাবা জানান, শুক্রবার রাত ১০টায় লোহাগাছ সরকার মার্কেট এলাকায় বল খেলা নিয়ে জয়ের সঙ্গে সিদ্দিকুর রহমানের ছেলে মোজাম্মেল হকসহ তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মোজাম্মেল বাড়ি থেকে ছুরি এনে জয়কে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জয়কে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় তার মৃত্যু হয়।

এদিকে মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান বলেন, বাড়িতে আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি কক্ষ পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একজনকে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এফ/

পাহারাদারকে বেঁধে ৭ দোকানে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

বাসের সঙ্গে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

জাতীয় কবির স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়ির বেহাল দশা

সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ইছামতি নদীর সেতু

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই

জুলাইযোদ্ধাসহ আলেমদের মুক্তির দাবিতে নরসিংদীতে মানববন্ধন

ফিলিং স্টেশনে তেল নিতে এসে জরিমানার ফাঁদে ৩ বাইকার

শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রী নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

নরসিংদীতে অভিযানে ৯ হাজার লিটার ডিজেল জব্দ

বর্তমান প্রধানমন্ত্রী কথাবার্তায় বাগাড়ম্বরে বিশ্বাস করেন না