হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত মাদরাসা ছাত্র

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

ঢাকা-বরিশাল মহাসড়কে মাদারীপুরের রাজৈর উপজেলায় বড় ব্রিজের ঢালে বাসচাপায় নিহত হয়েছেন এক মাদরাসা ছাত্র। বুধবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান (১৯) পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার উত্তরীপাড়া গ্রামের বাসিন্দা বিল্লাল হাওলাদারের ছেলে। তিনি টেকেরহাটের শাহাবুদ্দিন আহমেদ মোল্লা কমপ্লেক্সের পেছনে অবস্থিত মাছের আড়তসংলগ্ন বায়তুন নূর ক্যাডেট মাদরাসার ছাত্র।

মাদরাসার শিক্ষক, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি হাফেজ হয়েছেন ওসমান। বৃহস্পতিবার তার পাগড়ি পরানোর অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এর আগের রাতে তিনি এক হুজুরের মোটরসাইকেল নিয়ে বন্ধু হাসিবুলকে (১৬) সঙ্গে করে বের হন। টেকেরহাট থেকে রাজৈরের দিকে যাওয়ার পথে বড় ব্রিজের ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে মোটরসাইকেলটিকে চাপা দেয়। বাসটি ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। দুর্ঘটনায় ইয়ামাহা ফেজার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় ওসমান। গুরুতর আহত হয় তার সঙ্গী হাসিবুল।

আহত হাসিবুল রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকার এমদাদুল মোল্লার ছেলে। তাকে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রশিদ জানান, লাশ উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসআই

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

টঙ্গীতে মার্কেটে আগুন, ১৫টি দোকান পুড়ে ছাই