হোম > সারা দেশ > ঢাকা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

উপজেলা প্রতিনিধি, আলফাডাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুরে আলফাডাঙ্গায় ইয়াবাসহ পুলিশের হাতে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।

মঙ্গলবার (৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে উপজেলাার গোপালপুর ইউনিয়নের পবনবেগ এলাকা থেকে বিরাজ মালো (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা উদ্ধার করে। বিরাজ মালো পবনবেগ গ্রামের কমল লস্করের ছেলে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ জনকে আটক করেছে পুলিশ। আটক বিরাজ মালোর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।

তিনি আরো বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের