হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে গুদামের আগুন পৌনে চার ঘণ্টায় নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের কাশিমপুরে একটি কারখানার কার্টনের গুদামে লাগা আগুন পৌনে চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার সকাল সোয়া ১০টার দিকে কাশিমপুর থানার শৈলডুবী এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টনের গুদামে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট কাজ করেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সোয়া ১০টার দিকে গুদামটিতে আগুন লাগার খবর পেয়ে প্রথমে সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আরো ইউনিট যুক্ত হয়। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট একযোগে কাজ করে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুর রহমান চৌধুরী জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে এবং পরিস্থিতি বিবেচনায় ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। কার্টন ফ্যাক্টরিতে কেমিক্যাল থাকায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছিল। তবে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন চারিদিক থেকে ঘিরে রেখে ৯টি ইউনিটের মাধ্যমে দুপুর ১টা ৫০ মিনিটে তা নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে বিপুল পরিমাণ কার্টন তৈরির কেমিক্যাল, প্যাকেটজাত সুতা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর