হোম > সারা দেশ > ঢাকা

শিশু তায়েবা হত্যার প্রতিবাদে সখিপুরে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, ভেদরগঞ্জ (শরীয়তপুর)

ভেদরগঞ্জে সখিপুরে মাদ্রাসার নার্সারির শিক্ষার্থী তায়েবা হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সখিপুর-ভেদরগঞ্জ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সখিপুর প্রেস ক্লাবের সামনে সখিপুর-ভেদরগঞ্জ সড়কে সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, নিষ্পাপ শিশুকে হত্যার সাথে জড়িতদের আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর না হলে এ ধরনের ঘটনা থামবে না। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

গত শুক্রবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি এলাকায় তায়েবার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার বিকেলে খেলতে বের হয়ে তায়েবা নিখোঁজ হয়। এর পর খোঁজাখুঁজি,থানায় ডায়েরি, এলাকায় মাইকিং ও পোস্টারিং করেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।

পরে গত শুক্রবার দুপুরে পাশের বাড়ির মেসবাহউদ্দীন মোল্লার বাড়ির সেপটিক ট্যাংকের ভিতর তায়েবার লাশ দেখতে পায় স্থানীয়রা। থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সে দিন রাতেই ময়না তদন্ত শেষে সখিপুর উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজার পরে দাদার কবরের পাশে তাকে দাফন করা হয়। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে জনসমক্ষে ফাঁসির দাবি এলাকাবাসীর।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল