হোম > সারা দেশ > ঢাকা

রায়পুরায় মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম গুরুতর জখম

মাদক সেবনের প্রতিবাদ করায়

উপজেলা প্রতিনিধি, রায়পুরা (নরসিংদী)

প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদকসেবী ও তাদের সহযোগীদের অতর্কিত হামলায় নাহিদ হাসান (২০) নামে মসজিদের এক ইমাম গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় ইমামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নাহিদ হাসান ওই এলাকার জাকির হোসেনের ছেলে এবং সিরাজনগর নামাপাড়া পাঞ্জেগানা জামে মসজিদের ইমাম।

আহত ইমামের বাবা জাকির হোসেন ও তার বোন শান্তা আক্তার জানান, দীর্ঘদিন যাবৎ এলাকায় কয়েকজন বখাটে মাদক সেবন করে আসছিল। এসব মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিলেন স্থানীয় মসজিদের ইমাম নাহিদ হাসান। বৃহস্পতিবার সকালে বোনের মেয়েকে নিয়ে ওষুধ কেনার জন্য বাজারে যাওয়ার পথে কয়েকজন মাদকাসক্ত যুবক ছুরি, চাপাতি, চেইনসহ অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথাড়ি মারধর করে রক্তাক্ত জখম করে।

পরে দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ ঘটনায় স্থানীয় সুলাইমান, সিয়াম, প্রান্ত, সাগর, মারুফ, সোহানসহ ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্বজনেরা। ঘটনার ব্যাপারে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ মুঠোফোনে বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ আসার আগেই আমরা প্রাথমিকভাবে কয়েকজনের নাম পেয়েছি, তাদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

রাজৈরে চাঞ্চল্যকর জাকির হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে লাখো পুণ্যার্থীর ঢল

মাত্র ৫ সেকেন্ডের ব্যবধানে যেভাবে বেঁচে ফিরলেন খাইরুল

মির্জাগঞ্জে কৃষক দুই ভাইয়ের ৩ গরু চুরি

জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি: সংস্কৃতি মন্ত্রী

দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় উদ্ধারকাজে হাফেজ্জী চ্যারিটেবল

ছয় ঘণ্টায়ও উদ্ধার হয়নি দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাস

মানিকগঞ্জে মাথাবিহীন লাশ উদ্ধার

দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে লরির ধাক্কা, যুবক নিহত