হোম > সারা দেশ > ঢাকা

মিথ্যা সংবাদের প্রতিবাদে ওসি ও সমকালের বিরুদ্ধে বিএনপি নেতার প্রতিবাদ

উপজেলা প্রতিনিধি, শিবপুর (নরসিংদী)

শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাহমুদুল হাসান বাবুল মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট বাবুল অভিযোগ করেন, ২৫ সেপ্টেম্বর সমকাল পত্রিকায় ‘পুলিশের চোখে পলাতক আসামি বিএনপি নেতার সভায় হাজির’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, ২৩ সেপ্টেম্বর থেকে তিনি জামিনে আছেন এবং জামিনের কপি পরদিন সকালে শিবপুর মডেল থানায় জমা দিয়েছেন।

অ্যাডভোকেট বাবুল বলেন, ‘থানার ওসি আফজাল হোসাইন দায়িত্বহীনভাবে সাংবাদিককে বলেছেন আমি পলাতক। এতে আমি হতাশ। তিনি ও সমকালের প্রতিনিধি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং অনৈতিক সুবিধা নিয়ে এ সংবাদ প্রকাশ করেছেন। আমি জামিনে আছি বলেই জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহীর পূজা মণ্ডপে অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলাম।’

তিনি আরো উল্লেখ করেন, গত ২১ সেপ্টেম্বর বিলশরন এলাকায় একটি সালিশে আইনজীবি হিসেবে উপস্থিত ছিলেন। সেখানে হাতাহাতির ঘটনা ঘটলেও তিনি বিষয়টি ওসিকে অবহিত করেছিলেন। তবুও ওসি অনৈতিক সুবিধা নিয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন বলে দাবি করেন তিনি।

সমকাল পত্রিকায় প্রকাশিত সংবাদ ও ওসির বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান অ্যাডভোকেট বাবুল।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম শাহীনসহ অন্যান্য নেতারা।

গোয়েন্দা পুলিশের ছদ্মবেশে ডাকাতির চেষ্টা, আটক ৪

মহাসড়ক ঘেঁষে পাথর ভাঙার কারখানা, পরিবেশের ক্ষতি

অনলাইনে প্রেম, বাংলাদেশি তরুণীকে চীনা যুবকের বিয়ে

আড়াইহাজারে নসিমন-সিএনজি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২

নরসিংদীর শিবপুরে শিক্ষককের ওপর হামলা, আটক ২

বিরল দৃষ্টান্ত: পাখির প্রাণ বাঁচাতে...

ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে হত্যা

টঙ্গীতে আধিপত্যের জেরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের ককটেল বিস্ফোরণ

নিজের সন্তানকে ডোবায় ফেলে হত্যা করলো মাদকাসক্ত বাবা

কালিহাতীতে কী ‘মধু’ বদলির আদেশ মানছে না প্রকৌশলী