হোম > সারা দেশ > ঢাকা

অবশেষে নারায়ণগঞ্জ-৩ আসনে নির্বাচন করছেন জামায়াত প্রার্থী ‎

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ

অবশেষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচন করছেন জামায়fত ইসলামীর প্রার্থী ড. মুহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া। আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের আমির মাওলানা আব্দুল জব্বার।

‎তিনি বলেন, “এ বিষয়ে আজ (রোববার) সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। আজ থেকেই আমরা দাঁড়িপাল্লার পক্ষে কাজ শুরু করব।”

এ বিষয়ে ড. ইকবাল হোসেন ভূইয়া আমার দেশকে বলেন, “জোটের প্রার্থী (রিকশা প্রতীক-খেলাফত মজলিস) প্রথমে সংবাদ সম্মেলন করবেন। পরে আমারাও করব এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে প্রচারণায় নামব।”

এর আগে ১১দলীয় জোট থেকে খেলাফত মজলিসের (রিকশা প্রতীক) শাহজাহান শিবলীকে সমর্থন দিলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দাঁড়িপাল্লার প্রার্থী ইকবাল হোসেন। বোনের অসুস্থতার কথা জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সময়মতো জেলা নির্বাচন কমিশনে নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি তিনি।

‎এ বিষয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন ডেকে ইকবাল হোসেন ভূইয়া জানান, সময় শেষ হয়ে যাওয়ায় মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করেনি নির্বাচন কমিশন। ফলে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

তবে জামায়াতের প্রার্থী আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার না করায় জোটের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছিল। এছাড়া দাঁড়িপাল্লার প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে সমর্থকেরা হতাশ হয়ে পড়েন। স্থানীয়ভাবে শাহজাহান শিবলীর তেমন পরিচিতি না থাকায় আসনটি ছেড়ে দেওয়ার ব্যাপারে স্থানীয় জামায়াতে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছিল।

এদিকে গতকাল শনিবার (৩১ জানুয়ারি) ১১দলীয় জোটের এনসিপির সহযোগী সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ ইকবাল হোসাইন ভূঁইয়াকে দাঁড়িপাল্লায় নির্বাচন করার আহ্বান জানান এবং সোনারগাঁওয়ে জোটের সমর্থকদের নিয়ে দাঁড়িপাল্লার পক্ষে মিছিল করেন।

কালকিনিতে ঢাবির অপরাজেয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রধানমন্ত্রীর নির্দেশে ফতুল্লায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা বিএনপি

গুরুত্বপূর্ণ জায়গায় বিনামূল্যে ওয়াইফাই দেওয়া হয়েছে: আইসিটি মন্ত্রী

নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়

মিঠামইনে আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০

ঈদের ছুটিতে দর্শনার্থীদের ঢল, পদ্মাপাড়ে বেড়িবাঁধ এখন বিনোদনকেন্দ্র

নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো অর্ধগলিত লাশ

ঈদের ছুটিতে গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

মানিকগঞ্জে গভীর রাতে পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতি