হোম > সারা দেশ > ঢাকা

মাদারীপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যা: ৪৯ জনের নামে মামলা

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে তিন ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ৪৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে সদর থানায় এ মামলা করেন নিহতের মা সুফিয়া বেগম। মামলা অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকছেদুর রহমান। তিনি বলেন, মামলায় মোহাম্মদ শাহজাহান, মতিন মোল্লা, হোসেন শিকদারের নাম রয়েছে। বাকিদের নাম আপাতত বলা যাচ্ছে না। তবে এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও জানান, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের অবৈধ বালু ব্যবসায় ও আধিপত্য নিয়ে দীর্ঘ দিন ধরে স্থানীয় মোহম্মদ শাহজাহান খান ও মতিন মোল্লা গ্রুপের সঙ্গে সাইফুল সরদারের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শনিবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে শাহজাহান খান ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাইফুল সরদার, আতাবুর সরদার ঘটনাস্থলেই মারা যায়। আর পলাশ সরদার ঢাকা নেয়ার পথে মারা যায়। ঘটনার পর থেকে এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের সদস্যদের মোতায়ন করে রাখা আছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর