হোম > সারা দেশ > ঢাকা

কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আরো একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ডুমরাকান্দা-দাড়িয়াকান্দী সড়কে একজন ও কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে দুইজন নিহত হন।

নিহতরা হলেন উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার(৫৫) । ভৈরব উপজেলার ভবানীপুর গ্রামের এমাদ মিয়ার ছেলে আশিক (২০) এবং কুলিয়ারচর উপজেলার কান্দিগ্রাম এলাকার সিদ্দিক মিয়ার ছেলে রাসেল মিয়া (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার ডুমরাকান্দা-দাড়িয়াকান্দি সড়কের নির্মাণাধীন কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী আব্দুস সাত্তার নিহত হন। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের গর্তে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাত ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এবং আহত ইয়াসিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মধূয়ারচর এলাকায় সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এমই

কালকিনিতে মায়ের সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

কটিয়াদীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

জিয়াউর রহমানের আদর্শে দেশ এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী: এমপি বাচ্চু

নেত্রকোণায় বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষ, যুবক নিহত

মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে পরিদর্শক প্রত্যাহার

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় এক লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জে আ.লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার

আলোচিত সানি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শ্রীপুরে দিনমজুর হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

আড়াইহাজারে ডাকাত সর্দার গ্রেপ্তার