হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ছবি: আমার দেশ

মায়ের ডাক শোনার পরও তার সঙ্গে দেখা না করেই মোটরসাইকেল নিয়ে ঘর ছেড়ে বেরিয়েছিলেন ছেলে। পথে তার মোটরসাইকেলের সঙ্গে দুটো অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সরকারি কেএম কলেজ শাখা ছাত্রদের নেতা হামিম সরদার।

সন্তান হারানোর বেদনায় শোকে পাথর হয়ে নীরবে কান্না করছিলেন হামিমের মা।

ঘটনাটি ঘটেছে বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যারাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সাউতিকান্দা রেললাইন আন্ডারপাস এলাকায়। হামিম ভাঙ্গা পৌরসভার ৫ নং ওয়ার্ডের পূর্ব হাসামদিয়া গ্রামের হাসান সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেল চালিয়ে হামিম মালিগ্রাম বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সাউতিকান্দা ফিডার সড়কের প্রবেশমুখে পৌঁছালে বিপরীতমুখী দুটি ব্যাটারিচালিত অটোর সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন উদ্ধার করে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক ডা. জিনিয়া ইসলাম তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় ও স্থানীয় ছাত্রদলের নেতাকরীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হামিম সরদার ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার মৃত্যুতে ছাত্রদলের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।

রায়পুরায় সংঘর্ষের দুই দিন পর আরো এক লাশ উদ্ধার

নরসিংদীতে চিরকুট লিখে শিক্ষকের আত্মহত্যা

বোয়ালমারীতে ২০ মামলার পলাতক আসামি আটক

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছাড়লেন দুই সমর্থক

সাভারে ইয়াবাসহ ছাত্রদল নেতা আটকের পর বহিষ্কার

কালিয়াকৈরে পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক

আলফাডাঙ্গায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, কোটি টাকার ক্ষতি

নারায়ণগঞ্জে ফুটপাত-সড়ক ফের অটোরিকশা ও হকারদের দখলে

হাফিজা হত্যার রহস্য ৪ মাসেও উদঘাটন হয়নি

স্বপ্নলোক হাউজিং কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ