হোম > সারা দেশ > ঢাকা

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুরের গোসাইরহাটে সাইখ্যা গ্রামে রেজাউল মিয়ার সাড়ে তিন বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার ফলে নির্যাতিত শিশুটিকে দেখতে সোমবার নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের একটি প্রতিনিধি দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিশুটির বাড়িতে যান।

এসময় স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম ভার্চুয়ালি শিশুটির পরিবারের সাথে সার্বিক ব্যাপারে কথা বলেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেয়া হয় এবং ভবিষ্যতে যেকোনো আইনি ও স্বাস্থ্য সহায়তায় শিশুটির পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করে প্রতিনিধি দলটি।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর রাতে একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মিরাজ শিশুটিকে ধর্ষনের চেষ্টা করলে শিশুটির পায়ুপথ ক্ষতিগ্রস্ত হয়, শিশুটিকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের সদস্যরা তাকে চিকিৎসা সেবা প্রদান করে। ঘাতক মিরাজকে আটক করে পুলিশে সোপর্দ করা হয় যার বিচারিক প্রক্রিয়া চলমান আছে।

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে