হোম > সারা দেশ > ঢাকা

জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, এটি সমিতি: বিএনপির এমপি

জেলা প্রতিনিধি, মাদারীপুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, ‘জামায়াত ১৮ কোটি মানুষের জন্য কাজ করে না। সাধারণ মানুষ বলে, জামায়াতের কর্মী ছাড়া জামায়াত কাউকে ভিক্ষাও দেয় না। জামায়াত কোনো রাজনৈতিক দল না, তারা একটি সমিতি। আর সেই সমিতির আন্ডারে যারা থাকে, কেবল তাদের নিয়েই তারা নিজেদের কার্যক্রম পরিচালনা করেন।’

সোমবার বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার ২৩টি পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মণ্ডপ পরিদর্শন ও সার্বিক পরিস্থিতি নিয়ে খোকন তালুকদার আরো বলেন, স্থানীয় প্রশাসন অত্যন্ত সুন্দরভাবে পূজামণ্ডপগুলোর নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। কালকিনি উপজেলার প্রতিটি পূজামণ্ডপে আমরা নিজেরা গিয়ে খোঁজখবর নিচ্ছি। মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা আমাদের পাশে পেয়ে অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। আমরা একে একে প্রতিটি মন্দির ও মণ্ডপ পরিদর্শন শেষ করব।

পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমান এবং বিএনপি ও এর সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

এমই

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর