হোম > সারা দেশ > ঢাকা

শিম গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর পলাশে ৫ কৃষকের জমির শিম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামে এই ঘটনা ঘটে।

শনিবার রাতের আধারে ইছাখালী গ্রামের আলতাফ হোসেন, আবুল কাশেম শাহজালাল ও মোস্তফাসহ পাঁচজন কৃষকের প্রায় তিন বিঘা জমির শিম খেত কে বা কারা কেটে ফেলেছে বলে জানান ক্ষতিগ্রস্ত বেলায়েত হোসেন।

জমিতে এসে কৃষকরা এ অবস্থা দেখে হতাশ হয়ে পরেন। ক্ষতিগ্রস্তরা জানান, অনেক ধার দেনা এবং বাকিতে সার ও কীটনাশক এনে জমিতে ব্যবহার করেছেন। ফলে তারা এখন ঋণগ্রস্ত।

উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিকারের আশ্বাস দিয়েছেন।

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার