হোম > সারা দেশ > ঢাকা

মাদ্রাসার টয়লেট থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

গাজীপুরের কালিয়াকৈর সাহেব বাজার এলাকায় আল-আবরার ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসার টয়লেট থেকে বুধবার সন্ধ্যায় হাবিবুল্লাহ (১২) নামে জনৈক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত হাবিবুল্লাহ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল হামিদের ছেলে।

মাদ্রাসা ও স্থানীয় সূত্র জানায়, কালিয়াকৈর বাইপাস বাসস্ট্যান্ড-সংলগ্ন সাহেব বাজার এলাকার মাহিম-মাইশা টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত আল আবরার ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসার ছাত্র হাবিবুল্লাহ বুধবার বিকেলে মাদ্রাসার টয়লেটে প্রবেশ করে। কিন্তু এক-দেড় ঘণ্টা কেটে গেলেও হাবিবুল্লাহ টয়লেট থেকে বের না হওয়ায় অন্য শিক্ষার্থীরা তাকে ডাকতে থাকে। এতে কোনো সাড়া না পেয়ে শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষকদের জানান। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ টয়লেটের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন হাবিবুল্লাহ টয়লেটের রেলিংয়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে। পরে সংবাদ পেয়ে কালিয়াকৈর থানার এসআই রেজাউল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার পুলিশ (ওসি) অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দীন বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ওই মাদ্রাসার টয়লেট থেকে লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।’

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর