হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। তার বয়স আনুমানিক ৬২ বছর হবে। গতকাল রাত ৯টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের বরইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, অজ্ঞাত ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় পিছন থেকে একটি বাস ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচরুখী আব্দুল মালেক মডার্ন হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ গ্রহণ করে। এরপর তারা আইনি পদক্ষেপ নেন।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি।

/এফ/

ঘাটাইলে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কমিটি গঠিত

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, আহত অর্ধশতাধিক

বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধ নিয়ে অনিয়মের অভিযোগ

ঋণের চাপে স্বর্ণ লুট, বাড়ির মালিকের স্ত্রীকে হত্যা করেন মুয়াজ্জিন

‎সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ একজন গ্রেপ্তার

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ১৬

চাঁদাবাজির অভিযোগে ইউএনওর সংবাদ সম্মেলন

শিশু অপহরণ করে লাশ গুমের দায়ে একজনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কালকিনিতে জমি কেটে বালু উত্তোলন, ভরাট হচ্ছে সরকারি খাল