হোম > সারা দেশ > ঢাকা

৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

উপজেলা প্রতিনিধি, শিবালয় (মানিকগঞ্জ)

অসময়ে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। নৌ-রুটে ফেরি বন্ধ থাকার কারণে পাটুরিয়া ও দৌলতদিয়ার দুই প্রান্তে বেশ কয়েকটি ফেরি মাঝ নদী ও ঘাটে নোঙর করে ছিল এবং ঘাটে পরিবহনের দীর্ঘ সারি লক্ষ করা গেছে। যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে নৌপথে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। দৃষ্টিসীমা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।

কুয়াশায় ফেরি বন্ধ থাকার সময় পাটুরিয়া ঘাট নম্বর-৩-এ বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর এবং ঘাট নম্বর-৫-এ বিএস ডা. গোলাম মাওলা ও বনলতা নামের ফেরি নোঙর করে ছিল।

অন্যদিকে দৌলতদিয়া প্রান্তে ঘাট নম্বর ৩-এ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও ঢাকা, ঘাট নম্বর ৪-এ বাইগার এবং ঘাট নম্বর ৭-এ কেরামত আলী, শাহ মখদুম ও হাসনাহেনা ফেরিগুলো অপেক্ষমাণ ছিল।

ফেরি চলাচল বন্ধ থাকায় দুই প্রান্তে পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাস ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। বিশেষ করে মাছ, সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহনের চালকেরা পড়েছেন চরম ভোগান্তিতে।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেছেন, কুয়াশায় ফেরি বন্ধ ছিল। কুয়াশা কেটে গেলে এবং দৃষ্টিসীমা নিরাপদ পর্যায়ে এলে পর্যায়ক্রমে ফেরি চলাচল শুরু করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী বৃষ্টি হত্যা: শো‌কে স্তব্ধ মাদারীপু‌রের স্বজনরা

মিড ডে মিলের খাবার সারা দেশে পর্যবেক্ষণ শুরু করেছি

কম খরচে বেশি লাভ হওয়ায় কালোজিরা চাষে কৃষকদের ঝোঁক বাড়ছে

এক বছরের মধ্যে দৃশ্যমান হবে উন্নয়ন কাজ: জালাল উদ্দিন এমপি

‌শিক্ষা পদ্ধ‌তির এখন পরিবর্তন হচ্ছে: এমপি ডা. কেএম বাবর

জ্বালানির মূল্যবৃদ্ধিতে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

খাল বাঁচলে কৃষক বাঁচবে: জিলানী এমপি

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

বালুবাহী ট্রলির ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

চাহিদা বেড়েছে হাতপাখার