হোম > সারা দেশ > ঢাকা

আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সিগঞ্জ)

মুন্সীগঞ্জের গজারিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় গজারিয়া উপজেলার ভাটেরচর নতুন রাস্তায় হোমনা-মেঘনা নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় আন্দোলনকারীরা বলেন, সরকার জনগণের আবেগ আকাঙ্খা অনুধাবন না করে এমন জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে। ভৌগোলিক কারণে হোমনা ও মেঘনা পাশাপাশি, যাতায়াত ব্যবস্থাও একইপথে তাই কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন বহাল রাখার দাবি জানান তারা।

এ সময় মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মুন্সী বলেন, মেঘনা-হোমনার মানুষ একসাথে থাকতে চায়। তাদের আর কোনো দাবি নাই। সরকারকে আমাদের দাবি মেনে নেওয়ার অনুরোধ করছি।

খোরশেদ আলম মিন্টু নামে আরেক আন্দোলনকারী জানান, আমাদের দাবি মানা না হলে মেঘনা-হোমনার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিনব্যাপী বন্ধ করে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার আব্দুল ওয়াদুদ মুন্সী, আজহারুল হক শাহীন, শাহাবুদ্দিন আহম্মেদ, শহীদুল্লাহ সরকার, আব্দুল মতিন, নুরুল ইসলাম জহির, মো. মহিউদ্দিন, মোজাম্মেল হক মুকুল, সানাউল্লাহ সরকার, নজরুল ইসলামসহ হোমনা মেঘনা নাগরিক সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ উপজেলার সর্বস্তরের কয়েক হাজার সাধারণ মানুষ।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল