হোম > সারা দেশ > ঢাকা

মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেড, দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মাদারীপুরের রাজৈর উপজেলার কামালদী এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে গাছ ফেলে ব্যারিকেড দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে টেকেরহাট ফায়ার সার্ভিস, রাজৈর থানা পুলিশ এবং মস্তফাপুর হাইওয়ে থানা যৌথভাবে উদ্ধার কাজে নামে। দুই ঘণ্টা পর মহাসড়কে স্বাভাবিক হয় যান চলাচল।

ফায়ার সার্ভিসের টিম লিডার মো. ইসমাইল হোসেন জানান, আমরা ভোর ৫টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাটা গাছ সরানোর কাজ শুরু করি। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে রাস্তা পুরোপুরি পরিষ্কার করতে সক্ষম হই।

মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন বলেন, গাছ ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আমরা দ্রুত গিয়ে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করি।

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড

সংরক্ষিত আসনে এমপি মনোনীত হেলেন জেরিন খান

শ্রীপুরে আলোচিত ইমামের মেয়ে অপহরণ মামলায় আরেক আসামি গ্রেপ্তার

নরসিংদীতে পৃথক ঘটনায় দুই লাশ উদ্ধার

আড়াইহাজারের সাবেক ছাত্রলীগ সভাপতি মামুন আটক