হোম > সারা দেশ > ঢাকা

ভাঙ্গায় আ.লীগ-যুবলীগের আরো ১৬ নেতাকর্মী আটক

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুরের ভাঙ্গায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও যুবলীগের আরো ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আওয়ামী লীগ নেতা আব্বাস বিশ্বাসকে মঙ্গলবার ভাঙ্গা টাউনপাড় বাজার থেকে এবং যুবলীগ নেতা রোমানকে বড়দিয়া গ্রাম থেকে এবং বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন।

তিনি বলেন, শেখ হাসিনার রায়কে ঘিরে লকডাউন কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে উল্লাস। গাড়ি চলাচলে প্রতিবন্ধকতার পাশাপাশি গাড়ি ভাঙচুর ও নাশকতা চালিয়ে আত্মগোপনে অবস্থান করছে। এ খবর পেয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

উল্লেখ্য: আলগী ও হামিরদী ইউনিয়নের শান্তিপূর্ণ আন্দোলনে জনগণের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিশে গিয়ে গত ১৫ সেপ্টেম্বর ভাঙ্গা পুলিশ স্টেশন, হাইওয়ে থানা ও উপজেলা পরিষদ ভাঙচুর ও নাশকতা সৃষ্টির পলাতক আসামিরাও রয়েছে।

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের অফিসে অগ্নিসংযোগ করছে আ.লীগ

ব্যবহার করলেই হবে না, নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

দেশে খাদ্যের কোনো ঘাটতি হতে দেওয়া হবে না: খাদ্যমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

ঢাকাস্থ দুপচাঁচিয়া পরিবারের সাধারণ সম্পাদক ইয়াছিন আলী আর নেই

কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকা রণক্ষেত্র, ম্যাজস্ট্রেটের গাড়ি ভাঙচুর

পদ্মার এক কাতল ও দুই চিতল বিক্রি হলো লাখ টাকার ওপরে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ: নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

মাস্টারকে মুক্তির আশ্বাসে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু