হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই যানজটে দীর্ঘ সময় আটকে থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকরা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে মেঘনা-গোমতী সেতুর ঢালে কুমিল্লামুখী লেনে একাধিক কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সড়কের ওপর আড়াআড়িভাবে আটকে গেলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর প্রভাবে মুহূর্তেই মহাসড়কের গজারিয়া অংশে প্রায় ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

সরেজমিনে দেখা যায়, তপ্ত গরমে বাসের ভেতর নারী, শিশু ও বৃদ্ধরা নিদারুণ কষ্টে সময় পার করছেন। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে দাঁড়িয়ে আছে শত শত যানবাহন।

ভুক্তভোগী ট্রাক চালক উজ্জ্বল জানান, সকাল সাতটায় মেঘনা সেতু পার হওয়ার পরই জ্যামে পড়েছি। এখন সকাল সাড়ে ৯টা বাজে এখনো ভবেরচর পৌঁছাতে পারিনি।

প্রাইভেটকার চালক চালক আতাউর বলেন, স্বাভাবিক সময়ে মেঘনা সেতু থেকে দাউদকান্দি যেতে ১০ মিনিট সময় লাগে অথচ আজ আড়াই ঘণ্টা ধরে জ্যামে বসে আছি। এখনো দাউদকান্দি সেতু পার হতে পারিনি।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান, দাউদকান্দি সেতুর ঢালে সড়ক দুর্ঘটনার ফলে কাভার্ড ভ্যানগুলো সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছে। ​

তিনি বলেন, সাপ্তাহিক ছুটির দিনে গাড়ির চাপ অতিরিক্ত হওয়ায় যানজট পুরোপুরি কমতে কিছুটা সময় লাগছে। আশা করছি দ্রুতই যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।

ভাঙ্গায় স্বেচ্ছাসেবক দল নেতাকে রাতের আঁধারে হাতুড়ি পেটা

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন টাঙ্গাইলের রাম প্রসাদ

শাহরাস্তিতে ২৩ মামলার আসামিসহ আটক দুই

ফরিদপুরে পুকুরের মাটি খুঁড়ে মিলল নিখোঁজ মা-মেয়ের লাশ

গোপালগঞ্জে ট্রাকের চাপায় যুবক নিহত, আহত ১

রেললাইনে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীসহ দুই বন্ধু নিহত

পাগলা কুকুরের কামড়ে আহত ১৬, আতঙ্কে তিন গ্রাম

ইসরাইলি হামলায় নিহত করিম: শেষবারের মতো লাশ দেখতে পরিবারের আকুতি

ফরিদপুরে মিলল নিখোঁজ মা-মেয়ের মাটিচাপা দেওয়া অর্ধগলিত লাশ

কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে এক কোটির বেশি পশু