হোম > সারা দেশ > ঢাকা

বিশ্ব ইজতেমায় ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি

টঙ্গীর তুরাগ নদীর তীরে চলমান বিশ্ব ইজতেমা উপলক্ষে ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

রোববার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যাতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ইজতেমার সময় বিপুলসংখ্যক দেশি-বিদেশি মুসল্লির সমাগম ঘটে, যা নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ মনোযোগ প্রয়োজন। তাই, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সিটিএসবি-এর অনুমতি ছাড়া ২ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ইজতেমা ময়দান এবং তার আশপাশের ২ কিলোমিটার এলাকায় ড্রোন, ড্রোন ক্যামেরা বা অন্য কোনো ভিডিও সহ ইলেকট্রনিক ডিভাইস উড়ানো বা ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে ড্রোন ব্যবহারের সময় এবং সংখ্যা সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সিটিএসবি’কে পূর্বে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর